ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে নিয়ে ভ্যান্সকে খোঁচা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 95

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র বন্ধু নয়; ভারতের মতো শক্তিশালী মিত্রও তাদের পাশে রয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ‘যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র’ মন্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের অনেক বন্ধু রয়েছে, যার মধ্যে ভারত অন্যতম।

রোববার ‘ফক্স নিউজ সানডে ব্রিফিং’-এ দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের পাশে আরও অনেক দেশ রয়েছে। যেমন ভারত—একটি ‘ছোট দেশ’, যেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে এবং সেখানে আমরা অভূতপূর্ব সমর্থন পাচ্ছি।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ভারতের মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। তার ভাষায়, “আমার ফেসবুক পেজে ভারতের মানুষের সমর্থন উপচে পড়ছে।”

গত মাসে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জেডি ভ্যান্স বলেছিলেন, ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার প্রতি সম্মান দেখানো। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র, তাই ওয়াশিংটনের সমালোচনা করা উচিত নয়।

এর জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অনেক আন্তর্জাতিক বন্ধু রয়েছে। বিশ্বের বহু দেশ ইসরায়েলের উন্নত সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামরিক সক্ষমতা থেকে সহযোগিতা নিতে আগ্রহী।

তিনি দাবি করেন, বিভিন্ন দেশের নেতারা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করে সামরিক অভিজ্ঞতা, সাইবার প্রযুক্তি এবং এআই খাতে সহযোগিতা চান। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রকৃত অবস্থান বাইরে থেকে যতটা মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। ওই সফরে তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ভারত-ইসরায়েল সম্পর্ককে দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা বলে উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতকে নিয়ে ভ্যান্সকে খোঁচা নেতানিয়াহুর

সর্বশেষ আপডেট ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬