ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারেলপ্রতি ২০ ডলার পর্যন্ত বাড়তে পারে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 190

সৌদিআরবের একটি তেল শোধনাগার

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দামে বড় ধরনের উল্লম্ফনের আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দামে অন্তত ২০ ডলার যোগ হতে পারে বলে সতর্ক করেছে রাইস্ট্যাড এনার্জি।

আন্তর্জাতিক জ্বালানি বাজার এখন স্পষ্ট অনিশ্চয়তার মধ্যে। ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ দ্রুত বেড়েছে।

নরওয়ে-ভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জি তাদের সাম্প্রতিক বিশ্লেষণে বলেছে, পরিস্থিতির উন্নতির কোনো নির্ভরযোগ্য ইঙ্গিত না মিললে সোমবার (২ মার্চ) বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি অন্তত ২০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়।

বর্তমানে জাহাজ চলাচল কার্যত স্থবির। বিকল্প অবকাঠামো কিছুটা চাপ সামাল দিলেও, বিশ্লেষকদের মতে বাজারে প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেলের নিট ঘাটতি থেকেই যেতে পারে। সরবরাহের এই সংকটই দামের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রোববার (১ মার্চ) বিকেলের মধ্যে উত্তেজনা কমার স্পষ্ট সংকেত না এলে বাজারের প্রতিক্রিয়া হবে দ্রুত ও তীব্র। জ্বালানি বাজার ভূরাজনৈতিক ঝুঁকিতে সাধারণত সংবেদনশীল থাকে—বর্তমান প্রেক্ষাপটে সেই ঝুঁকিই প্রাধান্য পাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যারেলপ্রতি ২০ ডলার পর্যন্ত বাড়তে পারে তেলের দাম

সর্বশেষ আপডেট ০৭:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬