ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 130

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিজয়কে স্বাগত জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদেরও শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের কাছে সুশাসন, ন্যায়বিচার ও স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে বিএনপি জোটের বিজয় অর্জিত হয়েছে। তারা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব পক্ষকে নির্বাচন সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বিবৃতিতে নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি বড় দায়িত্ব ও আমানত, যা সম্মান অর্জনের মাধ্যম নয় বরং জনগণের অধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব। ক্ষমতায় থাকা ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়িত্বশীল শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হেফাজত নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে এবং উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামার মর্যাদা রক্ষা, ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মুসলিম শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় দৃঢ় ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

জাতীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বিবৃতিতে সব রাজনৈতিক মতের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধে দৃঢ় অবস্থান নেওয়া এবং ক্ষমতাসীনদের নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গে হেফাজত নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য কোনো জাতির জন্য কল্যাণকর নয় এবং ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। নতুন সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কিন্তু ন্যায়সঙ্গত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক করে গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তরুণ সমাজ ও নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য, ভুয়া তথ্য প্রচার ও সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শান্তি প্রতিষ্ঠা কেবল সরকারের দায়িত্ব নয়, বরং সব নাগরিকের সম্মিলিত দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আইনের প্রতি সম্মান একটি নিরাপদ রাষ্ট্র গঠনের ভিত্তি হতে পারে। দেশ পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জনগণের জীবন, সম্পদ ও অধিকার সুরক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।

দরিদ্র ও বঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হেফাজত নেতারা আশা প্রকাশ করেন, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে নতুন সরকার একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম

সর্বশেষ আপডেট ০৭:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬