শিরোনাম
বালুবোঝাই বিকল ট্রাকে ধাক্কা, নিহত ১
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
- সর্বশেষ আপডেট ০১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 95
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন চন্দ্র দাসের (২৬) বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামে। আহত চালক বিকাশ চন্দ্র দাস (৩০) ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বিকল হয়ে রাস্তার পাশে একটি বালুবোঝাই ট্রাকের দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক ও সহকারী কেবিনে আটকা পড়েন। ফায়ার সার্ভিস কেবিন কেটে একজনের মরদেহ ও আহত চালককে উদ্ধার করেন।




































