ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৬:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 12

আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি

ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীরা পণ্য গ্রহণ না করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববারও ভারতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে না।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আগেই বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়েছিলেন। এ কারণে সম্ভাব্য ব্যবসায়িক ক্ষতি কিছুটা কমাতে শুক্রবার অতিরিক্ত পণ্য ভারতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোববারও ভারতে সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী স্থলবন্দরগুলোর একটি। তবে সম্প্রতি ভারত কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বন্দরটির বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছেন।

দুই দিনের ছুটি শেষে আগামী সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি

সর্বশেষ আপডেট ০৬:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬