ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা তিন দিন ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্দরের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সরকার বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি সব কার্যক্রম শুরু হবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, সরকার ঘোষিত ছুটির কারণে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে তিন দিন বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

সর্বশেষ আপডেট ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬