ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া)
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 55

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে আনারসের চালান বাংলাদেশে পৌঁছায়। মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে পাঁচ থেকে ছয়টি করে আনারস রয়েছে এবং প্রতিটির গড় ওজন এক কেজির বেশি।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আয়োজিত উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ আনারসের চালান ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬