শিরোনাম
বাংলা একাডেমির অমর একুশে উদযাপন কর্মসূচী

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৬:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 338
বাংলা একাডেমি আগামী শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাত সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি আবদুল হাই শিকদার।
সকাল ১১টায় একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২৬। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একটি স্কুল-মাসিক ম্যাগাজিন ছাত্র-সুহৃদ’র ইতিবৃত্ত শীর্ষক অমর একুশে বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।





































