ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 27

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের পর আদালত এলাকায় বিচারপ্রার্থী, আইনজীবী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছেই জুডিশিয়াল ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, নাশকতার উদ্দেশ্যে অগণতান্ত্রিক কোনো শক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

আইনজীবী এইচএম তসলিম উদ্দিন অভিযোগ করে বলেন, বাইরে থাকা ‘ফ্যাসিস্টদের দোসররা’ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবিরও ঘটনাটিকে নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রী বরিশালে আসার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কোনো একটি মহল ষড়যন্ত্র করছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ০১:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬