ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ‘দাতিনা ভোল’ বিক্রি সাড়ে ৩ লাখ টাকায়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 10

জেলের জালে ‘ধাতিনা ভোল’ বিক্রি সাড়ে ৩ লাখ টাকায়

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল ‘দাতিনা ভোল’ মাছ। পরে মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি হয়। মাছ ব্যবসায়ী হারুন মীর ২২ কেজি ওজনের মাছটি কিনে নেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১১ আগস্ট) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মাছ ধরার ট্রলারে মাছটি ধরা পড়ে।

ট্রলার মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশের তেমন দেখা মিলছিল না। তাই বাড়ি ফেরার আগে শেষবারের মতো সাগরে জাল ফেলেন তারা। রাতে জাল তোলার সময় ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছটি ধরা পড়ে।

ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করে ইলিয়াছ হোসেন বলেন, মাছটি ধরা পড়ার পর থেকেই তারা আশাবাদী ছিলেন। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও ভালো দামে এটি বিক্রি হয়েছে।

মাছটির ক্রেতা হারুন মীর জানান, বাজারে ধাতিনা ভোল মাছের মণ প্রায় ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজি মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন তিনি। মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেওয়া হবে এবং পরে চট্টগ্রামে পাঠানো হবে। সেখানে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, অবৈধভাবে ছোট জাল ব্যবহারের কারণে অনেক সময় মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে যায়। দীর্ঘদিন পর ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা আনন্দিত।

মৎস্য ব্যবসায়ীরা জানান, বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ-নদীতে মাঝেমধ্যে এ ধরনের বিরল ও বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। এসব মাছ ভালো দামে বিক্রি হওয়ায় অনেক সময় জেলেদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেলের জালে ‘দাতিনা ভোল’ বিক্রি সাড়ে ৩ লাখ টাকায়

সর্বশেষ আপডেট ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬