শিরোনাম
পুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 5
পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি বা দায়িত্বে অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশের কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
তিনি আরও নির্দেশ দেন, পুলিশের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।



































