ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নুরুল হক নুর

পাঁচ-ছয় মাসের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 7

নুরুল হক নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মাত্র পাঁচ থেকে ছয় মাসের একটি সরকারকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা দেশের জন্য আত্মঘাতী হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচির সমালোচনা করে নুরুল হক নুর বলেন, যেকোনো দাবি-দাওয়া নিয়মতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা উচিত। প্ররোচনায় পা না দিয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।

প্রশাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রশাসন এখনো পুরোপুরি জনবান্ধব হয়ে উঠতে পারেনি। উপজেলা থেকে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর ও হাসপাতালে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ প্রায়ই ভোগান্তির শিকার হন। তাই প্রশাসনের সব স্তরে সেবামুখী ও জনবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রবাসীদের দুর্ভোগের বিষয়েও কথা বলেন নুরুল হক নুর। তিনি বলেন, পাসপোর্ট করতে দালালচক্রের দৌরাত্ম্য, ভিসা জালিয়াতি এবং বিমানবন্দরে হয়রানির মতো সমস্যাগুলো দূর করতে বড় বাজেটের প্রয়োজন নেই; প্রয়োজন কার্যকর উদ্যোগ ও সদিচ্ছা।

তিনি জানান, প্রবাসীদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে চালু হতে যাওয়া এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার সুবিধা পাবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নুরুল হক নুর

পাঁচ-ছয় মাসের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা আত্মঘাতী

সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬