ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ছেলের দা-এর কোপে বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 110

মদন থানা

নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত এলাহী পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে এলাহী ও তার ছেলে ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে কোপান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই এলাহীর মৃত্যু হয়।

খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হওয়ার ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণায় ছেলের দা-এর কোপে বাবা নিহত

সর্বশেষ আপডেট ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬