ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য ছয়দিন ড্রোন উড়ালে আইনানুগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 126

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব এলাকায় টানা ছয় দিন সাধারণ ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুধুমাত্র প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন উড়ানোর অনুমতি থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশজুড়ে কোনো সাধারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান বেবিচকের অনুমতি ছাড়া ড্রোন উড়াতে পারবে না।

তিনি জানান, এই নিষেধাজ্ঞা নির্বাচনকালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। শুধুমাত্র সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডের জন্য ড্রোন ব্যবহার করতে পারবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন কাওছার মাহমুদ। এ উদ্যোগ নির্বাচনের সময়ে সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনের জন্য ছয়দিন ড্রোন উড়ালে আইনানুগ ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৭:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬