ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 24

ঝুলন্ত মরদেহ (প্রতীকী ছবি)

নওগাঁর আত্রাইয়ে নিজ শয়নকক্ষ থেকে সাথী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড় রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী যুবক শ্রী প্রেম কুমারের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমাতে যান সাথী। পরদিন সকালে তার শাশুড়ি ঘুম থেকে ওঠার পর গৃহস্থালির কাজের জন্য তাকে ডাকতে যান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার।

পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান। এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করা হবে। আপাতত ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নওগাঁয় ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৩:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬