ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৪:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 9

ঝুলন্ত মরদেহ (প্রতীকী ছবি)

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে ফিরোজের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬