ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোয়াখালীতে সারজিস আলম

তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানাতে চান

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০২:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 38

নোয়াখালীতে সারজিস আলম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি বেগম খালেদা জিয়া বা মেজর জিয়াউর রহমানের বিএনপি নয়। একইভাবে ২০২৪ সালের আগে অনলাইনে জনগণের পক্ষে কথা বলা তারেক রহমানও এখন আর আগের অবস্থানে নেই।

তিনি বলেন, ‘তারেক রহমান এখন নতুন তারেক রহমান। তিনি চোখের সামনে ক্ষমতা দেখছেন। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায়; সেই পরিকল্পনা তিনি শুরু করেছেন।’

বিএনপির রাজনীতির সমালোচনা করে সারজিস বলেন, সংসদ থেকে রাজপথ; সব জায়গায় যে ‘প্রতারণার রাজনীতি’ শুরু হয়েছে, এর ফল একসময় বিএনপিকেই ভোগ করতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে পোষ্য জাতীয় পার্টি ছিল। কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে বিএনপি কোনো পোষ্য বিরোধী দল পাবে না। বিএনপির পরামর্শ অনুযায়ী সংসদ কিংবা রাজপথে এনসিপি কোনোদিন কথা বলবে না।

অভিজ্ঞতা থাকলে আরও পাঁচ আসনে জিতত এনসিপি

সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপির নেতাকর্মীদের যদি অন্তত একটি নির্বাচনের অভিজ্ঞতা থাকত, তাহলে দলটি আরও পাঁচটি আসনে জয় পেতে পারত।

তার ভাষ্য, যারা ২ হাজার থেকে ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, তাদের নির্বাচনী অভিজ্ঞতা থাকলে তারা হয়তো হারতেন না। কৌশল ও অপকৌশলের কারণেই তারা পরাজিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠনের পরিকল্পনার কথা জানান সারজিস। সংগঠন শক্তিশালী করে ২০৩১ সালের নির্বাচনে জনগণের ভোটে এনসিপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শাহবাগ নিয়ে বিএনপির সমালোচনা

শাহবাগের আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল না—এমন দাবি করে সারজিস বলেন, এ কারণেই দলটি শাহবাগকে মেনে নিতে পারছে না।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শাহবাগ ও বাংলাদেশের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে। সেই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন না, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি আগের স্বৈরাচারী শাসনের পথ অনুসরণ করে, তাহলে তাদের পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

‘আমাদের লড়াই দীর্ঘ’

দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, এনসিপির সামনে দীর্ঘ রাজনৈতিক লড়াই রয়েছে। যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে নেতৃত্বে আসার সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে কেউ জেলা কমিটির সদস্য থাকলেও যোগ্যতার প্রমাণ দিতে পারলে ভবিষ্যতে জেলা নেতৃত্বে আসার সুযোগ পাবেন।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে সারজিস আলম

তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানাতে চান

সর্বশেষ আপডেট ০২:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬