ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থের প্রশ্ন: বিরোধী দল কেন বিপ্লবী সরকার গঠন করেনি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 173

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মঙ্গলবার সংসদে বিরোধী দলকে সরাসরি প্রশ্ন করেছেন , ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পরিবর্তে তারা কেন বিপ্লবী সরকার গঠন করেননি।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হলো পুরো প্রক্রিয়া। বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, অথচ ট্রেজারি আসনের অনেকেই জেল খেটেছেন এবং জুলাই যোদ্ধা ছিলেন।

‘শেষ ছয় বলে যদি ১২ রান আসে, আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। আপনারা পুরো কৃতিত্ব নিজেদের দাবি করছেন, এতে দেশবাসী বিভ্রান্ত হয়।’

পার্থ আরও প্রশ্ন করেন, ‘নতুন সরকার করে সংবিধান বানাতেন, কেন বিপ্লবী সরকার করলেন না? পুরোনো সংবিধান রেখে সংবিধান বাতিল করার চেষ্টা মানে হয় না।’

তিনি অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনারা সংবিধান রিরাইট করেননি, এর ভিত্তি কী?’

গণভোটের কারিগরি বিষয়ও তোলেন পার্থ। তিনি বলেন, ‘চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছিল, কিন্তু ভোটার যদি একমত না হয়, সে কী করবে? বাধ্য করা হয়েছিল। বাকি বিষয়গুলো কেন গণভোটে রাখা হয়নি?’

বক্তব্যের শেষে পার্থ সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং জুলাইয়ের স্পিরিট বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পার্থের প্রশ্ন: বিরোধী দল কেন বিপ্লবী সরকার গঠন করেনি

সর্বশেষ আপডেট ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬