ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানের নেতৃত্বে উন্নত দেশ গড়ার প্রত্যয়

রায়পুরার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা এমপি বকুলের

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 169

রায়পুরার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা এমপি বকুলের

প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনা এবং দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে উপজেলার টান মরজালে রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল বলেন, তারেক রহমান সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, রায়পুরার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রয়োজন। এর মধ্যে উপজেলার ২৪টি ইউনিয়নে মিনি স্টেডিয়াম স্থাপন, নদীভাঙন রোধ এবং মেঘনা নদীর ওপর সেতু নির্মাণসহ বিভিন্ন বিষয় রয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

সভায় নেতাকর্মীরা রায়পুরার বিভিন্ন এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও নদীভাঙন মোকাবিলাসহ স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বকুল বলেন, আধুনিক চিন্তাভাবনা ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশকে আত্মনির্ভরশীল করে তোলা হবে।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।

এ সময় রায়পুরা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের নেতৃত্বে উন্নত দেশ গড়ার প্রত্যয়

রায়পুরার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা এমপি বকুলের

সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬