ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ধর্ম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 18

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ ধর্ম প্রতিমন্ত্রীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মাদ্রাসার মেহমানখানায় দুজনের মধ্যে কিছু সময় কথা হয় এবং কুশল বিনিময় করেন তারা।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ সরকারকে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন বলেও জানান তিনি।

শামীম কায়সার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়-নীতি অনুসরণ এবং তাঁর আদর্শ ধারণ ও লালনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।

সাক্ষাতের সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ধর্ম প্রতিমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৮:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬