ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৮:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 90

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণে নোয়াখালী-কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ পাওয়া ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে শনিবার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদে সরে যান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সর্বশেষ আপডেট ০৮:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬