তরুণদের হাত ধরেই নতুন কৃষির উদ্ভাবন
- সর্বশেষ আপডেট ০৭:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 14
তরুণদের হাত ধরেই নতুন কৃষির উদ্ভাবন হবে। এর ফলে নতুন নতুন উদ্ভাবনী ব্যক্তিকেও কৃষিখাতে পাওয়া যাবে। যাদের দ্বারা অন্যরাও অনুপ্রাণিত হবেন। কৃষি খাতকে অনুপ্রাণিত করতে স্ট্যান্ডার্ড চার্টাড বাংক ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১১তম এগ্রো অ্যাওয়ার্ড (কৃষি পদক)।
রবিবার থেকে এর মনোনয়ন কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশে টেকসই কৃষি, উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তায় অসাধারণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে।
রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে দুপুরে স্ট্যান্ডার্ড চার্টাড বাংক ও চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অংশ নেন, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় ও কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন কৃষি অ্যাওয়ার্ডের প্রযোজক রেহানা সামদানী কনা।
রেহানা সামদানী কনা বলেন, এ বছরের কৃষি অ্যাওয়ার্ডে ব্যক্তিপর্যায়ে আজীবন সম্মাননা (মনোনয়ন নেয়া হবে না, জুরী বোর্ডের সদস্যদের মনোনয়নে) পাবেন ৭ লক্ষ টাকা। সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক (কৃষিতে অবদান রাখা নারী বা পুরুষ কৃষক), সংগ্রামী মেধাবী কৃষক (পুরুষ), সংগ্রামী মেধাবী কৃষক (নারী) – এই পাঁচ বিভাগে পুরস্কার প্রাপ্তরা প্রত্যেকে ৫ লক্ষ টাকা পাবেন।
জুরি স্পেশাল (বিচারকম-লীর বিশেষ সম্মাননা), জার্নালিস্ট অব দ্য ইয়ার (কৃষি), জলবায়ু অভিযোজনভিত্তিক শ্রেষ্ঠ কৃষক (নারী বা পুরুষ বা প্রতিষ্ঠান) ও ছাদকৃষিতে ১ লক্ষ টাকা। জুরী প্যানেলের চেয়ারম্যান চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় । বাকি জুরীদের নাম পরে জানানো হবে।
ফরিদুর রেজা সাগর বলেন, ২০১৪ সাল থেকে চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড প্রদান করছে। এই অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন, তারা পুরস্কারের জন্য কৃষি কাজ করেন না। কিন্তু এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করবে। এতে তাদের কৃষিকাজে দায়িত্ববোধের পাশাপাশি উৎসাহ বাড়বে । এটাই আমাদের চাওয়া, বাংলাদেশের জন্য তারা আরো কাজ করবেন এটাই আমাদের আশা বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের কৃষি কখনো অনুকূল পরিস্থিতির মধ্যে ছিল না। প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশের কৃষি চলমান রয়েছে। আগের ঝড়-ঝঞ্ঝা-খরায় কৃষি খাত ক্ষতিগ্রস্ত হতো। এখন যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। এর ফলে কৃষিখাত আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশের কৃষক, কৃষি বিজ্ঞানীদের কৃষি খাতে সফলতা উল্লেখ করার মতো।
তিনি আরো বলেন, এগ্রো আওয়ার্ডে ছোটদের কৃষি যোগ করা হয়েছে। যাতে শিশুরা ছোটবেলা থেকেই কৃষিতে যুক্ত হয়। একজন শিশু টবে গাছ লাগিয়ে যে আনন্দ পায়, এই শিক্ষাটা ছোটবেলা থেকেই তাকে দিতে হবে। খাদ্যের উৎপাদনকে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক মানুষকে কৃষির সাথে যুক্ত হতে হবে।
নাসের এজাজ বিজয় বলেন, গত ১০ বছরে ৮৮ জনকে এগ্রো অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করা হয়েছে। কৃষি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ৪০ শতাংশ জিডিপি আসে কৃষি খাত থেকে। ধান, কৃষিজাত দ্রব্য দেশে হওয়ায় কৃষিজাত অনেক দ্রব্য আমাদের আমদানি করতে হয় না।
৩০ শতাংশ মানুষ কৃষিতে যুক্ত না হলে দেশে বেকার সমস্যা বাড়ত। এতে আরো মানুষ যুক্ত হলে দেশের উন্নয়ন হবে। গত বিশ বছরে নেদারল্যান্ড, ব্রাজিল, ভিয়েতনাম, চীন, মরোক্কো কৃষিতে অনেক ভালো করেছে। দেশের কৃষিকে উন্নত করতে হলে প্রযুক্তি নির্ভর কৃষি দরকার। এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি।
১১তম এগ্রো অ্যাওয়ার্ডের (কৃষি পদক) মাধ্যমে ভালো কাজ উঠে আসার প্রত্যাশা জানান বিটপী দাশ চৌধুরী। পাশাপাশি মিডিয়াকে এর প্রচারণার অনুরোধ জানান।
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘এগ্রো অ্যাওয়ার্ড ২০২৬’-এর আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। ৬৪টি জেলার চ্যানেল আইয়ের প্রতিনিধিদের কাদের দুদিনের মধ্যে চিঠি পৌঁছে যাবে। তারা জেলা প্রশাসক, কৃষি কর্মকর্তাদের কাছে চিঠি পৌঁছে দিবেন। তাদের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করা হবে।
আগামী ১৯ এপ্রিল থেকে মধ্যে জমা হওয়া মনোনয়ন থেকে প্রতিটি বিভাগে সর্বোচ্চ তিনজন থেকে পাঁচজন করে প্রার্থী বাছাই করা হবে। এরপর রিসার্চাররা মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও সত্যতা যাচাই-বাছাই করে প্যানেলে সাতজন বিচারকের পর্যালোচনার পর ১-২ সেপ্টেম্বর জুরী সদস্যরা চূড়ান্ত করবেন বিজয়ীদের নাম। গালা ইভেন্ট ঘোষণা ১৩-১৪ অক্টোবর।
গালা ইভেন্ট ১৬-১৭ অক্টোবর। পরদিন তারকা কথনে বিজয়ী কৃষকরাই বসবেন। ৩০ অক্টোবর এগ্রো অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করা হবে। এর আগে সংবাদ সমে¥লন করে অ্যাওয়ার্ডের চূড়ান্ত আয়োজন হবে ।




































