ঢাবিতে আনপেইড কাজ ও নারীর সময় দারিদ্র্য আলোচনা

- সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 199
দেশে প্রথমবারের মতো তরুণদের সামনে তুলে ধরা হলো গৃহস্থালি কাজের অসম বণ্টন ও অবৈতনিক সেবাকর্মের প্রশ্ন। নারীর সময়-দারিদ্র্য ও অদৃশ্য শ্রমের স্বীকৃতি নিশ্চিত করতে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী এবং জেন্ডার বিশেষজ্ঞরা।
আজ বুধবার ( ৪ মাচ) মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় সেমিনার Ôটাইম ফর চেঞ্জ : এনগেজিং ইয়ুথ টু ট্রান্সফর্ম আনপেইড কেয়ার নরমস” শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়।
এই সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, খ্যাতনামা অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী এবং জেন্ডার বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চেয়ারম্যান (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা. ইউএন উইমেনের ক্লাইমেট ও জেন্ডার বিষয়ক প্রোগ্রাম বিশ্লেষক কাজী রাবেয়া এমি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর – (বিবিএস) উপ-পরিচালক আসমা আখতার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিগড)-এর প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক ড. সেলিম জাহান । মানুষের জন্য ফাউন্ডেশনের
লিড, ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশান এবং সমন্বয়ক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ওয়াসিউর রহমান তন্ময় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশন সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, নারীর নিজের কোন সময় নাই। তার কোন জীবনের লক্ষ্য থাকে না কারণ অবৈতনিক সেবাকর্মের জন্য । আমরা পরিবর্তন এর কথা বলছি কাজ বন্টনের মাধ্যমে।
অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, নারীর অবৈতনিক কাজের স্বীকৃতির ব্যাপারে সরকারি নীতিনির্ধারণী, বাজেটে আলোচনা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরে ডে কেয়ারে বিষয়ে নীতিমালা নেওয়া হয়েছে। নারীর শারীরিক ও স্বাস্থ্য বিষয় ওতোপ্রোতভাবে জড়িত। শহর ও গ্রাম উভয় অঞ্চলে নারী অপ্রদর্শিত কাজের সঙ্গে সম্পৃক্ত। গ্রামের নারীরা উৎপাদনমূলক কাজে পরিবারের আয়ের সঙ্গে যুক্ত হয়েও কোনো অর্থ পায় না। সেসঙ্গে তাকে পরিবারের সদস্যদের দেখাশোনা, রান্না করা, সংসারের যাবতীয় কাজ করতে হয়। শহরে কর্মজীবী মা কর্মক্ষেত্র থেকে ঘরে ফিরে সংসারের কাজে লেগে যান। এর ফলে তার উপর শারীরিক ও মানসিক চাপ পড়ছে। অবৈতনিক যত্ন ও গৃহস্থালি কাজের ভারসাম্যহীন বণ্টন শুধু নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, বরং জাতীয় অর্থনীতিতেও অদৃশ্য প্রভাব ফেলে।
সেমিনারে নারীদের ওপর অবৈতনিক সেবাকর্ম ও গৃহস্থালি কাজের অসম চাপের চিত্র তুলে ধরা হয়। উপস্থাপন করা হয় জাতীয় পর্যায়ের গবেষণা ও সাম্প্রতিক তথ্য-উপাত্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের টাইম ইউজ সার্ভে অনুযায়ী, দেশে নারীরা পুরুষদের তুলনায় ৫ থেকে ৭ গুণ বেশি সময় ব্যয় করেন অবৈতনিক গৃহস্থালি ও যত্নের কাজে।
বক্তারা বলেন, এই বৈষম্যমূলক বণ্টন নারীদের “সময় দারিদ্র্যে”র দিকে ঠেলে দিচ্ছে। যার ফলে শিক্ষা গ্রহণ, প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, বিশ্রাম, দক্ষতা উন্নয়ন এবং নাগরিক অংশগ্রহণে তাদের সুযোগ ক্রমেই সীমিত হয়ে পড়ছে। ফলে ব্যক্তিগত অগ্রগতির পাশাপাশি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিগড)-এর প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক ড. সেলিম জাহান বলেন, তরুণদের মনে রাখতে হবে, ঘর শুধু নারীর নয়; এটি নারী ও পুরুষ উভয়েরই। এই বোধ তৈরি হলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই দায়িত্ববোধ গড়ে ওঠে। তরুণদের অনুপ্রাণিত করতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে তাদের আশপাশের ইতিবাচক উদাহরণগুলো। কেবল মানসিকতার পরিবর্তন নয়, বরং শুরু থেকেই সঠিক মানসিকতার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে দিকেই আমাদের প্রথম থেকেই গুরুত্ব দিতে হবে।”
পুরুষত্ব ও দায়িত্ববোধ পুনর্বিবেচনা:
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো মোখলেসুর রহমানের সঞ্চালনায় দ্বিতীয় প্লেনারি অধিবেশনে সামাজিকভাবে নির্মিত পুরুষত্বের ধারণা পুনর্বিবেচনার বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিস্থান (বিআইডিএস) -এর গবেষণা পরিচালক ড. অতনু রাব্বানি, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা (আইআরবিডি) কর্মসূচির সমন্বয়ক- তৌফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি -ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. তৈয়েবুর রহমান বলেন, আমরা যখন আমাদের ওয়াইফ দের পরিচয় করিয়ে দেই তখন যদি বলা হয় উনি কি করে,আমরা বলি উনি কিছু করে না।তাদের আনপেইড ওয়ার্ক এর মুল্যায়ন করা হয় না।আমরা আশা করি নারীরা প্রাপ্য সম্মান পাবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা (আইআরবিডি) কর্মসূচির সমন্বয়ক- তৌফিকুল ইসলাম খান বলেন, ঘরের কাজ হলো লাইফ স্কিল।এটা আমাদের শিখতে হবে।লাইফ স্কিল আমরা শিখবো পরিবার থেকে। ট্যাক্স এর টাকায় যারা পড়াশোনা করে, কোন কাজ না করলে এটা অপরাধ।
সৃজনশীল উপস্থাপনা ও তরুণদের সম্পৃক্ততা:
অনুষ্ঠানে একটি শক্তিশালী মূকাভিনয়ের মাধ্যমে অসম শ্রমবণ্টনের শারীরিক ও মানসিক প্রভাব এবং সমান অংশগ্রহণের ইতিবাচক পরিবর্তন তুলে ধরা হয়। এছাড়া “ রেকোগনাইজিং আনপেইড কেয়ার ওয়াক” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা বিষয়টি নিয়ে অংশগ্রহণকারীদের আরও ভাবতে উদ্বুদ্ধ করে।
সেমিনারের সমাপনী পর্বে, চিরচেনা বৃত্তের বাইরে পুরুষ শীর্ষক ফটো ও আর্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন সৃজনশীল কাজকে সম্মানিত করা হয়, যা প্রথাগত জেন্ডার ধারণাকে চ্যালেঞ্জ করে এবং যত্নশীল, দায়িত্বশীল ও সমান অংশীদার হিসেবে পুরুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরে।
“আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য ছিল সামাজিক মানসিকতার পরিবর্তনে তরুণদের সৃজনশীল সম্পৃক্ততা বাড়ানো এবং গৃহস্থালি ও যত্নের কাজে সমতার বার্তা ছড়িয়ে দেওয়া।
আনপেইড ওয়ার্ক এর সাথে দারিদ্রতা জড়িত। নারীদের ইকোনমিক পার্টিসিপেশান কমে যায় আনপেইড ওয়ার্ক এর কারণে। বলেন- রেহানা খান , উন্নয়ন বিশেষজ্ঞ এবং ঢাকায় সুইডেন দূতাবাস-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার।
ডি.এস.এল আর ফটোগ্রাফিতে ১০, মোবাইল ফটোগ্রাফিতে ১০ আলোকচিত্রী এবং চিত্রকর্মে ১২ চিত্রশিল্পীর হাতে ক্রেস্ট, সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজনের শেষে ফটো ও আর্ট প্রদর্শনী পরিদর্শন করা হয়। নিজ নিজ পরিবার ও সামাজিক পরিমণ্ডলে সমান দায়িত্ব বণ্টনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।





































