ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি খাতে প্রতি মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 113

বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার জ্বালানি খাতে প্রতিমাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানও জোরদার করা হয়েছে, জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশের নাগরিকদের দুর্ভোগ এড়াতে সরকার এই ভর্তুকি চালিয়ে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, কিছু ক্ষেত্রে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে তেল মজুদের চেষ্টা দেখা যাচ্ছে।

তিনি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই।

একই সঙ্গে মন্ত্রণালয় ৭ হাজারের বেশি অভিযানে অংশ নিয়ে অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৩৬১টি অভিযানে ১৯২টি মামলা, ৫ লাখ ৭৯ হাজার টাকার অর্থদণ্ড এবং দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোট অবৈধভাবে মজুদকৃত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৫ হাজার লিটার ডিজেল, ৩৬ হাজার লিটার অকটেন এবং ৮০ হাজার লিটার পেট্রল অন্তর্ভুক্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি খাতে প্রতি মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি

সর্বশেষ আপডেট ০৬:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬