ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের পক্ষে মিরপুরে নারী মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 123

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে মিছিল করেছে মহিলা জামায়াত। মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নারীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

শনিবার সকালে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর উত্তরের মহিলা বিভাগের নেত্রীরা বক্তব্য দেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার বলেন, মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। একটি নিরাপদ জীবন নিশ্চিত করার মাধ্যমে এবং ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব।

তিনি বলেন, তারা আশা করছেন, প্রার্থী ডা. শফিকুর রহমান সমাজের অকল্যাণ দূর করে কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করবেন।

নারীমুক্তি, নারীর নিরাপত্তা ও নারীর অধিকার ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন ইরানী আক্তার। তিনি সব নারী ভোটারসহ সব শ্রেণির ভোটারকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনও বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত আমিরের পক্ষে মিরপুরে নারী মিছিল

সর্বশেষ আপডেট ১০:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬