ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের কফিন রাষ্ট্রীয় সহায়তায় দেশে আনার প্রতিশ্রুতি জামায়াতের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 119

প্রবাসে কর্মরত কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় সহায়তায় দেশে আনার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি প্রবাসী পরিবারগুলোর দায়িত্বও সরকার নেবে বলে তিনি জানিয়েছেন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। সরকার গঠন করতে পারলে প্রবাসীদের মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট দেশের পরিবর্তনের সুযোগ। এটি ২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।

এ সময় তিনি বলেন, “যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়।” দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারও করেন তিনি।

তরুণদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, আগস্টের আন্দোলনের মাধ্যমে যুবকরাই মত প্রকাশের স্বাধীনতার পথ তৈরি করেছে।

জনসভায় তিনি কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর পক্ষে ভোট চান এবং নির্বাচিত হলে পাশে থাকার আশ্বাস দেন।

সভায় জেলা ও কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের কফিন রাষ্ট্রীয় সহায়তায় দেশে আনার প্রতিশ্রুতি জামায়াতের

সর্বশেষ আপডেট ০৪:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬