ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কিশোরকে তুলে নিয়ে হত্যা

জানাজা শেষে অভিযুক্তকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 147

পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কিশোর নাঈম (১৫) হত্যার অভিযোগে নুরুল ইসলাম ইরান (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় তার বাড়িঘর এবং মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ থাকা কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইরান ওই এলাকার নুরুল হকের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা ও মাদক আইনে চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ জুলাই ইয়াবা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈম ও ইমরান (২০) নামে দুই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ইরান ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। গুরুতর আহত নাঈমকে পরে বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়। অন্যদিকে ইমরানকে ছেড়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে টাকা দাবি করা হয়। পরিবারের দাবি, ৩০ হাজার টাকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

গুরুতর আহত নাঈমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

নাঈমের জানাজা শেষে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এ সময় ইরান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরে চার গ্রামের কয়েকশ মানুষ তাকে খুঁজতে বের হয়। রাতে পাশের একটি বাড়ির গোয়ালঘর থেকে তাকে ধরে এনে গণপিটুনি দেওয়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

ইরান নিহত হওয়ার পর তার বাড়িঘর এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রোববারও এলাকায় বিচ্ছিন্ন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আলতাপ (৪৫) ও বাদশা (৫০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আলতাপকে আদালতে পাঠানো হয়েছে এবং আহত বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাঈমের চাচা মো. ফারুক অভিযোগ করেন, ইয়াবা হারানোর ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি নখও তুলে ফেলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ইমরানের মা হাসিনা বেগম বলেন, ছেলেকে মুক্ত করতে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। ইমরানও অভিযোগ করেন, তাকে জিম্মি করে রাখা হয়েছিল এবং তার সামনেই নাঈমের ওপর নির্যাতন চালানো হয়।

এদিকে নিহত ইরানের ছেলে রিফাত দাবি করেছেন, তাদের ২২টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সিএনজি অটোরিকশা, দুটি পাওয়ার টিলার, একটি ভ্যান ও তিনটি মোটরসাইকেলও আগুনে পুড়ে গেছে। তিনি এ হামলার জন্য স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।

তবে স্থানীয় ইউপি সদস্য মো. এজাহারুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ইরান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নাঈম হত্যার ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে উত্তেজিত জনতা ইরানকে হত্যা করে এবং তার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। উভয় ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, ইরান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া গত ৮ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরকে তুলে নিয়ে হত্যা

জানাজা শেষে অভিযুক্তকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৬:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬