ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 269

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি।

তিনি স্পষ্টভাবে জানান, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কোনো কার্যক্রম সহ্য করা হবে না। কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধেও জোর দেন আইজিপি। তিনি হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, যেকোনো মূল্যে সড়কপথে ডাকাতি বন্ধ করতে হবে। একই সঙ্গে জেলা পুলিশকেও মহাসড়ক এলাকায় টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে পুলিশ সদরদপ্তরে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬