ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে এসে পৌঁছায়।

জাহাজগুলো হলো; ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’।

চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক সেগুলোকে অভ্যর্থনা জানায়।

সফরকালে ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’-এর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশে এবং একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।

সফরটি দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত মতবিনিময় এবং পারস্পরিক কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও এ সফর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

পাঁচ দিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

সর্বশেষ আপডেট ০৮:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬