ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থেকে ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 14

ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশান থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সৈয়দ নুরুল ইসলাম বর্তমানে  কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর শাখার কোষাধ্যক্ষ আবদুস ছালামের ভাই এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়সী সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। তিনি সাবেক মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন। ওই ঘটনার ধারাবাহিকতায় ভাটারা এলাকায় সংঘটিত সহিংসতায় মাদ্রাসাশিক্ষার্থী নাজিম উদ্দিন নিহত হন।

এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার অভিযোগ আনা হয়েছে ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে।

নাজিম উদ্দিন নিহত হওয়ার এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরসহ আরও অনেককে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত সৈয়দ নূরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশান থেকে ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৯:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬