কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড
- সর্বশেষ আপডেট ০৪:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 17
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ছিল বাংলাদেশের দাপটে। পেসারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে নিক কেলির ধীরস্থির ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করেছে কিউইরা।
সোমবার (২০ এপ্রিল) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরু থেকেই তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের গতি ও লাইন-লেন্থে অস্বস্তিতে ভোগে তাদের ওপেনাররা।
ডট বলের চাপ তৈরি করে ইনিংসের ভিত নাড়িয়ে দেয় বাংলাদেশ।
মাত্র ২৫ রানের মধ্যে প্রথম ধাক্কা খায় সফরকারীরা। নাহিদ রানার বলে ১৩ রান করে ফেরেন হেনরি নিকোলস। এরপর উইল ইয়ংও বেশিক্ষণ টিকতে পারেননি; ৭ বলে ২ রান করে আউট হন তিনি, আবারও শিকার নাহিদের।
অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নিক কেলি। কিন্তু ৩৫ বলে ১৪ রান করে সৌম্য সরকারের বলে আউট হয়ে যান ল্যাথাম। এরপর চাপ আরও বাড়লেও একপ্রান্ত আগলে রেখে ৬৬ বলে ফিফটি তুলে নেন কেলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।




































