কৃষকের ঋণ মওকুফে ১,৫৬৮ কোটি টাকা বরাদ্দ

- সর্বশেষ আপডেট ০৮:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 174
সরকার ক্ষুদ্র কৃষকদের সহায়তায় ঋণ মওকুফ ও স্বল্পসুদে ঋণ সুবিধা চালু রাখার উদ্যোগ নিয়েছে। তথ্যটি সংসদে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রীর কথায়, সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে না, তবে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে।
এ বাস্তবায়নের জন্য বাজেটে ১,৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ উদ্যোগে সারা দেশে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হবেন।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক-এর বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতি অনুযায়ী সহজ শর্তে কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গম ও ভুট্টা উৎপাদন বাড়াতে ২০২২ সালে ১ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। এই স্কিম ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং কৃষকরা ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন।
ডাল, তেলবীজ, ভুট্টা ও মসলা জাতীয় ফসল উৎপাদনে উৎসাহ দিতে স্বল্পসুদে ঋণ দেওয়া হচ্ছে। সরকার ব্যাংকগুলোকে সুদ ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন ও আর্থিক সহায়তা নিশ্চিত করছে।



































