ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুপ্রস্তাবের অভিযোগ, বাথরুমের পেছনে ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০১:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 130

কুপ্রস্তাবের অভিযোগ, বাথরুমের পেছনে ইউপি সদস্য আটক

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক তরুণীকে সরকারি বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। রাতে ওই তরুণীর বাড়ির পেছনে অবস্থান করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

অভিযুক্ত মো. আমিনুল ইসলাম বারেক পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে সরকারি ভিজিএফের চালসহ বিভিন্ন বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, রাতে বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে টর্চের আলো ফেললে বারেক সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় দৌড়ে গিয়ে তিনি টিনের বেড়া ও একটি গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে বসতঘরে রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে বারেককে হেফাজতে নেয়। এদিকে, আটকের পর তার শিকল পরা অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুপ্রস্তাবের অভিযোগ, বাথরুমের পেছনে ইউপি সদস্য আটক

সর্বশেষ আপডেট ০১:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬