ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আমীর খসরু মাহমুদ চৌধুরী

এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 164

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশিরভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খসরু বলেন, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। যেটা নিয়ে ঐকমত্য হয়নি এখনো। তবে আলোচনা চলমান রয়েছে, সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্নও থেকে যাবে।

বিএনপির এই নেতা আরও বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।

এছাড়া পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা

সর্বশেষ আপডেট ০৪:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫