ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মার্ক টালি স্মরণ সভায় বক্তারা

একাত্তরের সত্যের কণ্ঠস্বর মার্ক টালি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 107

‘একাত্তরে বিবিসি সাংবাদিক: মার্ক টালি স্মরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

একাত্তরের ভয়াবহ অনিশ্চয়তার দিনে, যখন চারপাশে ছিল দখলদার বাহিনীর দমন- পীড়ন আর তথ্যের অন্ধকার, তখন রেডিওর তরঙ্গ বেয়ে ভেসে আসা একটি দৃঢ় ও নির্ভরযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছিল বাঙালির আশ্রয়- মার্ক টালি। তাঁর পরিবেশিত বিবিসির সংবাদ ছিল এতটাই বিশ্বাসযোগ্য যে, মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ জড়ো হওয়ার জায়গাগুলো লোকমুখে পরিচিতি পায় ‘বিবিসি বাজার’ নামে। সেখানে মানুষ আসত কেবল একটি কারণেই- মার্ক টালির খবর শোনার জন্য।

এই স্মৃতিচিত্রই উঠে আসে গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে আয়োজিত ‘একাত্তরে বিবিসি সাংবাদিক: মার্ক টালি স্মরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে। কিংবদন্তি এই সাংবাদিকের অবদান স্মরণ এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গণমাধ্যমের ভূমিকার কথা উঠলেই মার্ক টালির নাম অনিবার্যভাবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।

অনুষ্ঠানের শুরুতে মার্ক টালির কর্মজীবন ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্মৃতিচারণ ও আলোচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক বলেন, একাত্তরে বহু স্থানে ‘বিবিসি বাজার’ নামে পরিচিত জায়গায় একজন মানুষ খবর পাঠ করতেন, আর বাকিরা অধীর আগ্রহে মার্ক টালির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতেন। তিনি বলেন, মার্ক টালি শুধু সংবাদ দেননি, তিনি সংবাদকে বিশ্লেষণের গভীরতায় নিয়ে গেছেন- যা আজকের ও ভবিষ্যতের সাংবাদিকতার জন্যও শিক্ষণীয়।

সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, একাত্তরের যুদ্ধ ছিল একটি অসম যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধেই জয়ী হয়েছিল বাঙালি জাতি। এই বিজয়ের পেছনে মার্ক টালির মতো সাহসী সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বিশ্বজনমত গঠনে এবং পাকিস্তানি বাহিনীর গণহত্যার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তাঁদের প্রতিবেদন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রণাঙ্গনের স্মৃতি তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁরা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করতেন এবং আকাশবাণীসহ নানা বেতার শুনলেও বিবিসি বাংলা ছিল সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তিনি বলেন, যখন কোনো তথ্যই পাওয়া যেত না, তখন বিবিসি এবং মার্ক টালির কণ্ঠই ছিল সত্য জানার একমাত্র অবলম্বন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আজ এমন এক সময়ে মার্ক টালিকে স্মরণ করা হচ্ছে, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ তাঁর বাবার স্মৃতির কথা তুলে ধরে বলেন, শৈশবে তিনি বাবার মুখে শুনেছিলেন—মুক্তিযুদ্ধের পক্ষে সত্য কথা বলার সাহস দেখিয়েছিলেন একজনই, তিনি মার্ক টালি। পরবর্তীতে টালির সঙ্গে দেখা হলে এই কথাটি তাঁকে জানালে মার্ক টালি বলেছিলেন, তিনি কোনো পক্ষের সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন সত্যের পক্ষে। মুক্তিযুদ্ধের সত্য তুলে ধরাই ছিল তাঁর দায়িত্ব।

বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা জানান, মার্ক টালির শুরুটা ছিল ধর্মযাজক হওয়ার স্বপ্ন দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিকতাই তাঁর জীবনের প্রধান পথ হয়ে ওঠে। ১৯৬৫ সালে তিনি দিল্লিতে বিবিসিতে যোগ দেন।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীন বলেন, মার্ক টালির নাম উচ্চারিত হলেই মুক্তিযুদ্ধের ছবি চোখের সামনে ভেসে ওঠে। প্রযুক্তির সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি ছিলেন প্রকৃত অর্থেই মাঠপর্যায়ের একজন সাংবাদিক, যিনি সাহস ও সততার সঙ্গে সত্য তুলে ধরেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্ক টালি স্মরণ সভায় বক্তারা

একাত্তরের সত্যের কণ্ঠস্বর মার্ক টালি

সর্বশেষ আপডেট ১২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬