ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 54

দুই দিন পর মিলল ৩ মরদেহ, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পরিবারের বাবা হেলাল উদ্দিন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন হেলাল উদ্দিনের দুই ছেলে সজীব ও শামীম এবং মেয়ে সামিয়া।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে তলিয়ে নিখোঁজ হন।

পরে রায়েসা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকি চারজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার দুই দিন পর শুক্রবার গভীর রাতে ও শনিবার সকালে উদ্ধার করা হয় একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যক্তি হেলাল উদ্দিনের সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একই পরিবারের ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬