ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
- সর্বশেষ আপডেট ০৫:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 208
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে তার ভাইসহ শতাধিক নেতা-সমর্থক আহত হয়েছেন, মঞ্চের বরাতে জানা গেছে।
ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, যেখানে তারা শহীদ শরীফ ওসনান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান করেছিলেন।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জাবেরের ভাই আহত হয়েছেন এবং নেতা জুমা ও শহীদ ওসমান হাদির স্ত্রীকে আঘাত করা হয়েছে। তারা আপাতত কোনো জমায়েত না করার আহ্বান জানিয়েছেন। মঞ্চের নেতা বলেন, চিকিৎসা নেওয়ার পর আবার রাজপথে ফেরার পরিকল্পনা রয়েছে।
জাবের নিজেও ফেসবুকে জানিয়েছেন, পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার আহ্বান জানাচ্ছেন এবং সকলকে আপাতত কোনো গণজমায়েত না করার অনুরোধ করেছেন।
এছাড়াও জানা গেছে, উত্তেজনা বাড়লে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার আহত হন।



































