ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্কাইভস: শিকড় অনুসন্ধান‘ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 165

‘আর্কাইভস: শিকড় অনুসন্ধান‘ গ্রন্থের মোড়ক উন্মোচন। ছবি: সংগৃহীত

আর্কাইভস: শিকড় অনুসন্ধানে- ‘Archives: In Quest of Roots’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় আর্কাইভসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান উপস্থিতি ছিলেন। এছাড়াও সেখানে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার জহিরুল ইসলাম এবং জাতীয় আরকাইভস উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক স্মৃতি সংরক্ষণে জাতীয় আরকাইভসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ দলিলপত্র সাধারণ পাঠক ও গবেষকদের জন্য আরও সহজলভ্য হবে।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রকাশিত ইংরেজি ভাষার এই গ্রন্থে বাংলাদেশ জাতীয় আরকাইভসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও দলিলের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। বইটিতে দেশের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ইতিহাসের নানা দিক তুলে ধরা হয়েছে, যা গবেষক ও ইতিহাস অনুরাগীদের জন্য মূল্যবান তথ্যসূত্র হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা গ্রন্থটির গুরুত্ব ও প্রকাশনার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আর্কাইভস: শিকড় অনুসন্ধান‘ গ্রন্থের মোড়ক উন্মোচন

সর্বশেষ আপডেট ০৬:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬