ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিয়ন্ড বুফের বিশেষ ফুড ফেস্টিভ্যাল

আরবের রাজকীয় স্বাদ এবার গুলশানে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 14

আরবের রাজকীয় স্বাদ এবার গুলশানে

রাজধানীর গুলশানে এক ছাদের নিচেই মিলছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ও প্রিমিয়াম সব খাবারের স্বাদ। ভোজনপ্রেমীদের জন্য জনপ্রিয় রেস্তোরাঁ বিয়ন্ড বুফে আয়োজন করেছে বিশেষ ‘অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল’। আরবীয় খাবারের বৈচিত্র্য, রাজকীয় পরিবেশ ও বিশেষ অফারের সমন্বয়ে আয়োজনটি ইতোমধ্যে তৈরি করেছে ভিন্নধর্মী এক কুলিনারি অভিজ্ঞতা।

ফেস্টিভ্যালে থাকছে ১০০টির বেশি প্রিমিয়াম পদ। লাঞ্চ ও ডিনারের বিশাল বুফেতে একসঙ্গে প্রায় ৫০০ অতিথি মধ্যপ্রাচ্যের নানা ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন।

শুরুতেই আরবীয় আতিথেয়তার ছোঁয়া

বিয়ন্ড বুফেতে প্রবেশের পর থেকেই অতিথিদের জন্য রয়েছে বিশেষ আরবীয় অভ্যর্থনার ব্যবস্থা। ‘সাউদি শ্যাম্পেন’ ও ‘গাওয়া অ্যারাবিক’-এর মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হচ্ছে। খাবারের পাশাপাশি পুরো আয়োজনেই রাখা হয়েছে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও আতিথেয়তার আবহ।

মূল বুফেতে রয়েছে সুগন্ধি ও মসলাদার কাবসা, ঐতিহ্যবাহী মান্দি, বিভিন্ন ধরনের অ্যারাবিয়ান কাবাব, ক্রিমি হামুস, মুতাব্বালসহ নানা পদ। প্রতিটি খাবারেই আরবীয় রান্নার স্বতন্ত্র স্বাদ ও বৈশিষ্ট্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

মূল খাবারের পর মিষ্টিমুখের জন্য থাকছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দুই ডেজার্ট—বাকলাভা ও কুনাফা। ফলে অ্যাপেটাইজার থেকে ডেজার্ট পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন পূর্ণাঙ্গ অ্যারাবিয়ান খাবারের অভিজ্ঞতা।

লাঞ্চ-ডিনারে বুফে

অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যালের লাঞ্চ বুফের মূল্য ১ হাজার ৪৫০ টাকা এবং ডিনার বুফের মূল্য ১ হাজার ৭৫০ টাকা। লাঞ্চ পরিবেশন করা হবে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ডিনার চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে নতুন ধরনের খাবারের স্বাদ নিতে আগ্রহীদের জন্য আয়োজনটি হতে পারে আকর্ষণীয় একটি গন্তব্য।

থাকছে বিশেষ অফার

ফেস্টিভ্যাল উপলক্ষে অতিথিদের জন্য বিশেষ কিছু অফারও রেখেছে বিয়ন্ড বুফে। যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডধারীরা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ (BOGO) সুবিধা।

এ ছাড়া জিপি স্টার গ্রাহকদের জন্য থাকছে ১০ শতাংশ ডিসকাউন্ট। অর্থাৎ আরবীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট গ্রাহকেরা পাবেন বাড়তি সুবিধা।

বিয়ন্ড বুফের সিনিয়র অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান খন্দকার বলেন, খাবারের স্বকীয়তা ও সিগনেচার স্বাদ অক্ষুণ্ন রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিথিদের প্রতিবারই নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সব মিলিয়ে গুলশানের বিয়ন্ড বুফের অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল কেবল খাবারের আয়োজন নয়; মধ্যপ্রাচ্যের স্বাদ, ঐতিহ্য ও আতিথেয়তার সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ। ভোজনরসিকদের জন্য তাই এটি হয়ে উঠতে পারে আরবীয় স্বাদের এক বিশেষ ঠিকানা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিয়ন্ড বুফের বিশেষ ফুড ফেস্টিভ্যাল

আরবের রাজকীয় স্বাদ এবার গুলশানে

সর্বশেষ আপডেট ০৫:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬