শিরোনাম
আরও ১৪ জেলায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 103
সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগে ছয়জন কর্মকর্তাকে রদবদল করা হয় এবং নতুন মুখ হিসেবে নয়জনকে জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও মাঠপর্যায়ে সরকারি সেবা আরও কার্যকর করার লক্ষ্যে এই পদায়ন করা হয়েছে।




































