ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 28

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ২২

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তানের দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত শিবির ও গোপন আস্তানায় হামলা চালিয়ে আনুমানিক ২২ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের হামলায় কুনার ও হেলমান্দ প্রদেশে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে কুনার ও হেলমান্দে হামলা চালানো হয়। এতে তিনটি বাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তান এসব কর্মকাণ্ডকে আগ্রাসন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির পরিপন্থী হিসেবে বিবেচনা করে।

তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও সংঘাত বাড়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে।

তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, হামলা ও হতাহতের বিষয়ে উভয় পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ২২

সর্বশেষ আপডেট ০৩:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬