ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 107

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ৬

লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে অন্তত ছয় জন নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। খবর দ্য ডন’র।

সাবা জানিয়েছে, মোকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শিশুসহ একজন নারীসহ ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং একজন শিশু ও একজন নারীসহ আরও আটজন আহত হয়েছেন।

এদিকে ইয়েমেনের গভর্নিং বডির প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের বিরুদ্ধে মার্কিন সমর্থন চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আল-আলিমির কার্যালয়ের একজন সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ট্রাম্প সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি। সূত্রটি আরও জানায়, ফোনালাপটি রোববার অনুষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য ছিল সংকটের মধ্যে থাকা ইয়েমেনি সরকারের প্রতি সংহতি প্রকাশ করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ৬

সর্বশেষ আপডেট ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬