শিরোনাম
আজ বীর মুক্তিযোদ্ধা কালীরঞ্জন শীলের ২৬তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 235
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক কালীরঞ্জন শীলের আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ২৬তম মৃত্যুবার্ষিকী ।
তিনি ছিলেন সাবেক ছাত্রনেতা, প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ধারক ও বাহক, বিশ্ব শান্তি- মৈত্রী ও সংহতি আন্দোলনের সংগঠক। তিনি ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারি রাত ২ টা ৩৫ মি.-এ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
কালীরঞ্জন শীল একাত্তরের ২৫ মার্চ কালো রাতে ছাত্রনেতা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থানকালে পাকিস্তানি হানাদারবাহিনীর হাতে ধরা পড়েন। কিন্তু অলৌকিকভাবে হানাদার বাহিনীর হাত থেকে প্রাণে বেঁচে হানাদারদের নির্মম হত্যাযজ্ঞের প্রত্যক্ষ সাক্ষী হন।
তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি। তাঁর বাৎসরিক ক্রিয়া তিথি অনুযায়ী সম্পন্ন হবে।





































