হামে আরও ৩ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 21
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (২১ জুন) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত একদিনে নতুন করে ৬২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২ হাজার ৭৯০ জনের শরীরে হাম বা এর উপসর্গ পাওয়া গেছে।
এ সময়ের মধ্যে দেশে মোট ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

































