ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 274

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সংগঠনটি।

রাষ্ট্রপতি ও সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ১০(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেন। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে শনিবার বিকেলে সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আগামী রবিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্ম নেওয়া ব্যারিস্টার আব্দুস সালামের পারিবারিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে। তাঁর পিতা মরহুম আলহাজ মাহমুদ মিয়া এবং মাতা মরহুমা আলহাজ মাইমুন নেছা।

আইন শিক্ষায় উচ্চতর ডিগ্রিধারী এই আইনজীবী লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পরে সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে PgDPL এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তরও সম্পন্ন করেন। সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি তিন দশকের বেশি সময় ধরে আইন, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছেন।

বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্সের প্রধান উপদেষ্টা।

শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক। তাঁর উদ্যোগে সিলেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, মানবাধিকার ও জনসেবার দীর্ঘ অভিজ্ঞতা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে গতি আনতে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম

সর্বশেষ আপডেট ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬