ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 297

ছবি সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার একই গ্রামের বাসিন্দা।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়জন প্রবাসী একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬