ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছরেও প্রথম সেমিস্টার পার হননি ববি ছাত্রদল নেতা

ববি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 134

ছাত্রদলের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী তিন বছরেও প্রথম সেমিস্টারের বাধা অতিক্রম করতে পারেননি। একই সঙ্গে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা এই শিক্ষার্থী ধারাবাহিকভাবে পরীক্ষায় অংশ নিলেও প্রয়োজনীয় ফল অর্জনে ব্যর্থ হয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম ২০২২–২৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে ন্যূনতম ২.০০ সিজিপিএ অর্জন করতে হয়। তবে তামিম এখন পর্যন্ত একবারও প্রথম সেমিস্টারে ২.০০ জিপিএ অর্জন করতে পারেননি। ফলে তিন বছর ধরে তিনি প্রথম সেমিস্টারেই আটকে আছেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয়। বর্তমানে তিনি ববি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সাধারণ সম্পাদক রাফি সিকদারের অনুসারী হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন। স্থানীয় সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছাত্রলীগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

ফয়সাল আহমেদ তামিম বলেন, প্রথম সেমিস্টারের পরীক্ষায় তিনি ব্যক্তিগত কারণে অংশ নিতে পারেননি। পরবর্তী দুইবার পরীক্ষা দিলেও অসুস্থতার কারণে ভালো ফল করতে পারেননি বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, সেমিস্টার চালিয়ে যাওয়ার জন্য তিনি শিগগিরই বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবু জিহাদ বলেন, ফয়সাল পড়াশোনায় অত্যন্ত দুর্বল হওয়ায় বারবার পরীক্ষায় অকৃতকার্য হচ্ছেন। তাকে একাধিকবার মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হলেও কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী টানা তিন বছর অকৃতকার্য হলে শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তবে বিশেষ বিবেচনার জন্য আবেদন করে একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপনের সুযোগ ছিল, কিন্তু তিনি সে উদ্যোগ নেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ বছরেও প্রথম সেমিস্টার পার হননি ববি ছাত্রদল নেতা

সর্বশেষ আপডেট ০৬:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬