ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 106

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল সমস্যা ও বিপদ মোকাবিলা করার তৌফিক দান করেন। সরকারের নেওয়া জনকল্যাণমুখী উদ্যোগগুলো যেন আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, সেই প্রার্থনা করবেন।”

হজের খরচ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বর্তমান সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে এবারের হজ ব্যবস্থার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আমরা দায়িত্ব নেওয়ার পর যতটুকু সম্ভব চেষ্টা করে জনপ্রতি অন্তত ১২ হাজার টাকা খরচ কমিয়েছি। আগামী বছর যাতে হজের খরচ আরও কমানো যায় এবং স্বল্প ব্যয়ে মানুষ পবিত্র হজ পালন করতে পারেন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।”

এর আগে রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দর এলাকায় পৌঁছে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। হজ ফ্লাইট উদ্বোধনের সময় বিমানেই হজযাত্রীদের নিরাপদ যাত্রা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ১০:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬