ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 15

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ভবিষ্যতে শুধু সিটি বাসের জন্য ব্যবহার করা হবে। আর আন্তঃজেলা বাসগুলো পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান। এ সময় গুলিস্তানের বাস টার্মিনালও নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও সায়েদাবাদ টার্মিনাল দীর্ঘদিন ধরে নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হয়নি। যাত্রীসেবার কেন্দ্র হওয়ার বদলে এটি বাসের গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে।

তিনি জানান, টার্মিনালে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আপাতত প্রতিটি পরিবহন প্রতিষ্ঠান সর্বোচ্চ এক বা দুটি বাস টার্মিনালের ভেতরে রাখতে পারবে। এর বেশি বাস রাখা যাবে না।

যান চলাচল স্বাভাবিক রাখতে টার্মিনালে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরিবহন মালিক ও শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও বাস থামিয়ে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না।

আবদুস সালাম বলেন, রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, টার্মিনালের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য আলাদা স্থান নির্ধারণের উদ্যোগও নেওয়া হয়েছে।

টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আগে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে। পরে কাগজপত্র যাচাই করে নিয়ম অনুযায়ী হকার ও ভেন্ডরদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরে না এলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএসসিসি প্রশাসকের ভাষ্য, সায়েদাবাদকে শুধু সিটি বাসের টার্মিনাল, আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর এবং গুলিস্তানের বাস টার্মিনাল নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর যানবাহন ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে

সর্বশেষ আপডেট ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬