ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক অবরোধ তুলে নিলেন মাধ্যমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 144

সরকারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেন মাধ্যমিক শিক্ষকরা

দিনভর চলা অবরোধ শেষে সরকারের আশ্বাস পাওয়ায় মাধ্যমিক শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন।

এই কর্মসূচিতে সারাদেশের স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষকরা অংশ নেন। দুপুরে শিক্ষকদের দশ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন এবং তাদের দাবি তুলে ধরেন। দেড় ঘণ্টার আলোচনার পর উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা সড়ক অবরোধ তুলে নেন। তবে আশ্বাস বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও তারা দেন।

এদিকে, পূর্বঘোষিত পদযাত্রা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ প্রস্তুতি নিয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সড়ক অবরোধ তুলে নিলেন মাধ্যমিক শিক্ষকরা

সর্বশেষ আপডেট ০৭:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫